শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নবী দিবসে ঢাকায় জুলুশ, হবে বিশাল সেমিনার

মহান নবী দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (২৯ আগস্ট) ঢাকায় বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা সভা-সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মোজতবা (দরুদ)-এর আগমন স্মরণে বাংলাদেশ তরীকত পরিষদ (বিটিপি) এ কর্মসূচির আয়োজন করছে।আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫৭০ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট, মোতাবেক ১২ রবিউল আউয়াল সোমবার মহানবীর ধরাধামে আগমন স্মরণে তাঁর ১৪৫৬তম সৌর বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।কর্মসূচির অংশ হিসেবে শনিবার বাদ জোহর হাইকোর্ট মাজার প্রাঙ্গণে অবস্থিত হযরত খাজা সৈয়দ শরফুদদীন চিশতী (রহ.)-এর মাজার থেকে বর্ণাঢ্য পদযাত্রা বা জুলুশ বের হবে।পদযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে গিয়ে শেষ হবে।পরে বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সেমিনার। এতে সভাপতিত্ব করবেন সিলসিলায়ে রাহে ভান্ডারের গ্র্যান্ড শায়খ, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন এবং বাংলাদেশ তরীকত পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরতুল আল্লামা সুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ)।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহান নবী দিবসের এ কর্মসূচিতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

নবী দিবসে ঢাকায় জুলুশ, হবে বিশাল সেমিনার