ঢাকা পরিষ্কার রাখার আহ্বান: নগরবাসীর দায়িত্বের কথা বললেন প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।শনিবার (৩০ মে) জুরাইনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, নগরীর ময়লা-আবর্জনা অপসারণে সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। তিনি নগরবাসীকে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানান।তিনি আরও বলেন, কোরবানির সময় শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য দ্রুত অপসারণ করা হলেও এখনও কিছু জায়গায় কাজ বাকি রয়েছে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শহর পরিষ্কার রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।তারেক রহমান উদাহরণ দিয়ে বলেন, অল্প পরিমাণ ময়লাও যদি সবাই ফেলে, তা দ্রুত বড় সমস্যায় রূপ নিতে পারে। তাই ব্যক্তিগত সচেতনতা ছাড়া শহর পরিষ্কার রাখা সম্ভব নয়।তিনি আরও উল্লেখ করেন, পরিচ্ছন্নতা কর্মীরা কঠিন পরিবেশে কাজ করেন এবং তাদের কষ্ট কমাতে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।অনুষ্ঠানে তিনি বলেন, শহর পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের কাজ নয়, বরং এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।