সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

সিন্ডিকেট সিদ্ধান্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী ডিন নিয়োগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয়টি অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়, বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের ডিনদের মেয়াদ শেষ হওয়ায় এবং গত ৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন ডিনদের দায়িত্ব প্রদান করা হয়েছে। আইন বিশেষজ্ঞের মতামত না পাওয়া পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।দায়িত্বপ্রাপ্ত ডিনরা হলেন-আইন অনুষদে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কলা ও মানবিক অনুষদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান এবং প্রকৌশল অনুষদে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. তৌফায়েল আহমেদ। এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সিন্ডিকেটে ডিন নিয়োগ সংক্রান্ত বিষয়ে আইন বিশেষজ্ঞের মতামত না আসায় আপাতত এ দায়িত্ব দেওয়া হয়েছে। মতামত পাওয়ার পর আইন অনুযায়ী পুনরায় দুই বছরের জন্য ডিন নিয়োগ দেওয়া হবে।

সিন্ডিকেট সিদ্ধান্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী ডিন নিয়োগ