শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, মাদক, চোরাচালান, দস্যুতা ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. সাহাদাত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন১. মো. রাসেল (২৭), ছোট জামবাড়িয়া, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
২. মো. রুবেল (২২), দারিগাছা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
৩. মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭), পলাশবাড়ী আড়গাড়াহাট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।