শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেফতার

খুলনা সোনাডাঙ্গা থানার আলোচিত ট্রিপল মার্ডার মালার প্রধান পলাতক আসামি মো: রফিকুল ইসলাম হাওলাদার (৩৮) কে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে র‍্যাব-৬ ও র‍্যাব - ৮ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, সোনাডাঙ্গা এলাকায় সংঘটিত শাশুড়ি ও সৎ দুই সন্তান হত্যার আলোচিত মামলার ১ নং আসামি রফিকুল ইসলাম হাওলাদার দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-  ৬ সদর কোম্পানি এবং র‍্যাব -৮ এর একটি যৌথ অভিযানকারী দল বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার  রফিকুল ইসলাম রফিকুল ইসলাম খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষন, অস্ত্র ও মাদক - সংশ্লিষ্ট অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে। গত ২৯ মে খুলনার সোনাডাঙ্গা এলাকায় শাশুড়ি ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দায়ের হওয়া ট্রিপল মার্ডার মামলাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেফতার