বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

ঢাকা জেলা রিজার্ভ অফিসে বার্ষিক পরিদর্শন সম্পন্ন করলেন এসপি শামীমা পারভীন

১৮ জুন ২০২৬, সকাল ১১:০০ ঘটিকায় ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন জেলা রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করেন।পরিদর্শনকালে তিনি রিজার্ভ অফিস, রেশন স্টোর, পোশাক ভান্ডার, বিভাগীয় ভান্ডার, যানবাহন শাখা, পুলিশ লাইনস হাসপাতাল এবং পুলিশ ব্যারাক পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরসমূহে সংরক্ষিত বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং সার্বিক কার্যক্রমের মান, অগ্রগতি ও কার্যকারিতা যাচাই করেন।পরবর্তীতে তিনি কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রেজিস্টারসমূহে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধন ও হালনাগাদের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।পরিদর্শনের এক পর্যায়ে সরকারি সম্পদের যথাযথ সংরক্ষণ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন রেজিস্টারে প্রয়োজনীয় নির্দেশনামূলক মন্তব্য লিপিবদ্ধ করেন এবং বার্ষিক পরিদর্শন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

ঢাকা জেলা রিজার্ভ অফিসে বার্ষিক পরিদর্শন সম্পন্ন করলেন এসপি শামীমা পারভীন