প্রকাশিত সংবাদের প্রতিবাদ, জেনিয়া ওভারসিজের প্রতি রেহেনা পরিবারের কৃতজ্ঞতা
সম্প্রতি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত রেহেনা আক্তারের নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে রিক্রুটিং এজেন্সি জেনিয়া ওভারসিজ-এর বিরুদ্ধে কিছু আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে রেহেনার পরিবার।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবে অবস্থানকালে মানসিকভাবে বিপর্যস্ত ও অসুস্থ বোধ করায় রেহেনা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছিলেন। তবে এসব বক্তব্যের ভিত্তিতে জেনিয়া ওভারসিজের বিরুদ্ধে যেসব অভিযোগ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেগুলো সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে দাবি পরিবারের।পরিবারের ভাষ্য অনুযায়ী, জেনিয়া ওভারসিজের তৎপরতা ও সহযোগিতায় এবং সংশ্লিষ্টদের সহায়তায় রেহেনা আক্তারকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।জানা গেছে, আগামী বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের নিজ বাড়িতে ফিরবেন রেহেনা।পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জেনিয়া ওভারসিজ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে জনশক্তি রপ্তানির কার্যক্রম পরিচালনা করে আসছে।
এদিকে রেহেনা আক্তারের পরিবার ও তার স্বামী আলী আহমদ দেশে ফেরানোর প্রক্রিয়ায় সহযোগিতার জন্য জেনিয়া ওভারসিজ কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।