রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যা: ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়া হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে স্বপন মোল্লা (৪৩) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে নড়াইলের লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং মামলার ২ নম্বর আসামি।এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, হত্যাকাণ্ডের পর স্বপন মোল্লা নড়াইলের লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর স্বপন মোল্লাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এর আগে বৃহস্পতিবার দুপুরে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়া। পরে হামলায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের বাবা রমজান আলী ভূঁইয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যা: ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তার