শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

গুগল পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে অ্যাকাউন্ট ফিরে পাবেন

গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে অনেকেই চিন্তায় পড়ে যান। কারণ একই অ্যাকাউন্টের সঙ্গে জিমেইল, ইউটিউব, গুগল ফটোসসহ বিভিন্ন সেবা যুক্ত থাকে। তবে পাসওয়ার্ড ভুলে গেলেও গুগলের অফিসিয়াল অ্যাকাউন্ট রিকভারি প্রক্রিয়ার মাধ্যমে আবার অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করা যায়। সাধারণভাবে পাসওয়ার্ড রিসেটপ্রথমে গুগলের অ্যাকাউন্ট রিকভারি পেজে যান। সেখানে আপনার জিমেইল ঠিকানা বা অ্যাকাউন্টের তথ্য দিয়ে পরবর্তী ধাপ অনুসরণ করুন।গুগল অ্যাকাউন্টটি আপনার কি না, তা নিশ্চিত করতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। সম্ভব হলে আগে ব্যবহার করা পাসওয়ার্ড, রিকভারি ইমেইল বা ফোন নম্বরের মাধ্যমে পরিচয় যাচাই করুন। যাচাই সফল হলে নতুন পাসওয়ার্ড সেট করার সুযোগ পাওয়া যাবে। ফোনে আগে থেকেই অ্যাকাউন্ট চালু থাকলেআপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি ওই গুগল অ্যাকাউন্ট আগে থেকেই সাইন-ইন করা থাকে, তাহলে অ্যাকাউন্ট রিকভারি প্রক্রিয়ায় ফোনে গুগল প্রম্পট বা যাচাইকরণ বার্তা আসতে পারে।স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করে পরিচয় নিশ্চিত করার পর নতুন পাসওয়ার্ড তৈরি করা যাবে।ফোনে অ্যাকাউন্ট সাইন-ইন না থাকলেরিকভারি প্রক্রিয়ায় গুগল আপনার পরিচয় নিশ্চিত করার জন্য বিভিন্ন পদ্ধতি দেখাতে পারে। যেমন— আগে ব্যবহার করা কোনো পাসওয়ার্ড দিতে হতে পারে। রিকভারি ফোন নম্বরে যাচাইকরণ কোড পাঠানো হতে পারে। রিকভারি ইমেইলে কোড পাঠানো হতে পারে। প্রয়োজন অনুযায়ী অন্য কোনো যাচাইকরণ পদ্ধতিও দেখাতে পারে। যে পদ্ধতিটি আপনার জন্য উপলব্ধ, সেটি অনুসরণ করে পরিচয় যাচাই সম্পন্ন করুন। এরপর গুগল অনুমতি দিলে নতুন পাসওয়ার্ড সেট করুন। অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস থেকেঅ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করা থাকলে—১. Settings খুলুন। ২. Google অপশনে যান। ৩. Manage your Google Account নির্বাচন করুন। ৪. Security & sign-in বিভাগে যান। ৫. Password অপশনে চাপ দিন। ৬. প্রয়োজন হলে পরিচয় যাচাই সম্পন্ন করে নতুন পাসওয়ার্ড সেট করুন। নতুন পাসওয়ার্ড এমন হওয়া উচিত, যা আগে ওই অ্যাকাউন্টে ব্যবহার করা হয়নি। রিকভারি তথ্য আপডেট রাখুনভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে গেলে দ্রুত অ্যাকাউন্ট ফিরে পেতে রিকভারি ফোন নম্বর ও রিকভারি ইমেইল যুক্ত করে রাখা গুরুত্বপূর্ণ। গুগলও অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য এসব তথ্য আপডেট রাখার পরামর্শ দেয়। সতর্কতা: পাসওয়ার্ড বা ভেরিফিকেশন কোড কারও সঙ্গে শেয়ার করবেন না। গুগল জানিয়েছে, অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড উদ্ধারের নামে কোনো তৃতীয় পক্ষের সেবাকে এসব তথ্য দেওয়া উচিত নয়। 

গুগল পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে অ্যাকাউন্ট ফিরে পাবেন