সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ট্রাকচাপায় আহত জিতু ঢাকার আইসিইউতে চিকিৎসাধীন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় সহযোগিতার জন্য সহায়তার আহ্বান জানানো হয়েছে।গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় দিনাজপুর শহরের বালুবাড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জিতু। বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন।পরিবার ও সহপাঠীদের পক্ষ থেকে জানানো হয়েছে, জিতুর চিকিৎসায় একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন এবং এর জন্য বিপুল অর্থের প্রয়োজন হতে পারে। দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করতে সহযোগিতা চাওয়া হয়েছে।সহায়তার আহ্বানে বলা হয়েছে, সামর্থ্য অনুযায়ী ছোট-বড় যেকোনো সহযোগিতা জিতুর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত সহায়তায় তার চিকিৎসার ব্যয় মেটানো সহজ হবে বলে আশা করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।জিতুর দ্রুত সুস্থতা কামনা করে তাকে আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।সহায়তা পাঠানোর মাধ্যমNagad: ০১৫৮৫৯৭১৬৩৩ ০১৮৮৬৫৪২৭৯৩bKash: ০১৭৯৫৬২১১১৭ ০১৯২৩৯৩৬৫৫৪Rocket: ০১৮৯২২১০৭১৭Dutch-Bangla Bank: অ্যাকাউন্ট: ১৭২১০৫০১৪৭১২২ Routing Number: ০৯০২৮০৬৭২ অ্যাকাউন্ট: ১৭২১০৫০১৫৩৫২৭ Routing Number: ০৯০২৮০৬৭

ট্রাকচাপায় আহত জিতু ঢাকার আইসিইউতে চিকিৎসাধীন