’জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’ বুবলীর পোস্টে ভক্তদের উন্মাদনা
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন পুরো বাংলাদেশ মেতে উঠেছে, তখন শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের পছন্দের দল নিয়ে প্রকাশ করছেন আবেগ। এবার ব্রাজিল সমর্থনে নিজের ভালোবাসা প্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের হলুদ-সবুজ জার্সি পরা একটি ছবি পোস্ট করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।ছবির ক্যাপশনে বুবলী লেখেন, “জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।” তার এই পোস্টে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।তিনি আরও শৈশবের স্মৃতি তুলে ধরে লেখেন, রোনালদো, কাকা, রবিনহো ও রোনালদিনহোর খেলা দেখেই তার ফুটবল আবেগের শুরু। এই পোস্টে ফুটবলের প্রতি তার দীর্ঘদিনের ভালোবাসা প্রকাশ পায়।
বর্তমানে বুবলী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১১ মে তিনি সেখানে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। মাতৃত্বকালীন ছুটির মধ্যেই তার অভিনীত সিনেমা ‘পিনিক’ সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।