শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জায়েদ খানের চমক

প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। আগামী রোববার (২ আগস্ট) জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবের মূল আয়োজন।উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন চিত্রনায়ক জায়েদ খান। একই অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে দেওয়া হবে আজীবন সম্মাননা।আয়োজনের বিশেষ চমক হিসেবে দীর্ঘ এক যুগ পর একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন ‘ইতিহাস’ সিনেমাখ্যাত নায়ক কাজী মারুফ ও জায়েদ খান। এছাড়া প্রবাসী দর্শকদের মাতাতে ঢাকা থেকে অংশ নিচ্ছেন চিত্রনায়ক ইমন, সজল, চিত্রনায়িকা বিন্দু ও জনপ্রিয় গায়ক প্রতিক হাসান।উৎসবের প্রথম দিন ৩০ জুলাই প্রদর্শিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং সোহেল রানা বয়াতীর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।দ্বিতীয় দিন ৩১ জুলাই প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’, ‘The Eternal Journey’ এবং মিশুক মনির পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’।তৃতীয় দিন ১ আগস্ট প্রদর্শিত হচ্ছে জায়েদ খান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’। পাশাপাশি থাকছে রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমানের ‘শিকড়’।প্রথমবারের মতো আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে গত তিন বছরের সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও কলাকুশলীদের ২০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এছাড়া বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মস, আধুনিক সিনেমা হল ও দর্শক ফেরাতে ভূমিকার জন্য স্টার সিনেপ্লেক্স এবং সেরা ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে চরকিকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জায়েদ খানের চমক