মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

নাসিরনগরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সিএনজি চালক শাকিল মিয়ার ৭-৮ বছর বয়সী মেয়ে জান্নাতকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩৮ বছর বয়সী আহাম্মদ আলী সোহান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সঙ্গে অভিযুক্তের সম্পৃক্ততার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ তাদের কাছে রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।এ বিষয়ে নাসিরনগর থানার  (এসআই) মাহবুব এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে থানায় এসে মামলা করার জন্য বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ বা মামলা করেননি। অভিযোগ পেলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দাখিল করলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাসিরনগরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা  হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের