বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

এনসিপির কমিটিতে বড় পরিবর্তন, গুরুত্বপূর্ণ পদে ৪ নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন আসছে। পুনর্গঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে দলের শীর্ষ দুই পদে বহাল থাকছেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।দলটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) অথবা আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) পুনর্গঠিত কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।এনসিপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে নেতাদের দক্ষতা ও সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁদের ভূমিকা বিবেচনায় নেওয়া হচ্ছে।কারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ পদ?দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, পুনর্গঠিত কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেতে পারেন। অন্যদিকে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।বর্তমানে এনসিপির ১১টি শীর্ষ পদ দলটির নেতৃত্বের ‘সুপার ইলেভেন’ হিসেবে পরিচিত। কমিটি পুনর্গঠনের পর এই কাঠামো ‘সুপার সিক্সে’ রূপ নিতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা।এনসিপি সূত্র বলছে, নাসীরুদ্দীন, হাসনাত, সারজিস ও আসিফ মাহমুদকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়াই এবারের পুনর্গঠনের অন্যতম লক্ষ্য। গত জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তাঁদের ভূমিকা বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।কমিটি পুনর্গঠনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এ বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে।’যেভাবে এনসিপির নেতৃত্বে এলেন তাঁরা২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুরু থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করে আসছেন।অন্যদিকে, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফলে দলের আত্মপ্রকাশের সময় তিনি এনসিপির নেতৃত্বে ছিলেন না। পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর দলটিতে যোগ দিয়ে মুখপাত্রের দায়িত্ব পান তিনি।শীর্ষ নীতিনির্ধারণী ফোরামে থাকছেন যারাএনসিপির তিনজন কেন্দ্রীয় নেতার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্যসংখ্যা ১৬। আহ্বায়ক ও সদস্য সচিব পদাধিকারবলে এই ফোরামের সদস্য।পুনর্গঠিত কমিটিতে নাহিদ ইসলাম ও আখতার হোসেনের পাশাপাশি নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শীর্ষ পদে থাকছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।রাজনৈতিক পর্ষদের অন্য ১০ সদস্যকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। তাঁরা হলেন—- আবদুল্লাহ আল আমিন- আরিফুল ইসলাম আদীব- আতিকুর রহমান মোজাহিদ- আবদুল হান্নান মাসউদ- আলী আহসান জুনায়েদ- সারোয়ার তুষার- আকরাম হুসাইন- সালেহউদ্দিন সিফাত- মাহমুদা আলম মিতু- নুসরাত তাবাসসুমসংসদে এনসিপির আট সদস্যবর্তমান সংসদে এনসিপির আটজন সদস্য প্রতিনিধিত্ব করছেন। তাঁরা হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন, আতিকুর রহমান, হান্নান মাসউদ, মাহমুদা আলম ও নুসরাত তাবাসসুম। তাঁদের মধ্যে মাহমুদা আলম ও নুসরাত তাবাসসুম সংরক্ষিত নারী আসনের সদস্য।দলীয় সূত্র জানিয়েছে, পুনর্গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবদের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে। তাঁরা মূলত দলের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সেল দেখভালের দায়িত্ব পালন করবেন।কমিটি পুনর্গঠনের আনুষ্ঠানিক ঘোষণা এলে এনসিপির নতুন নেতৃত্বকাঠামো সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এনসিপির কমিটিতে বড় পরিবর্তন, গুরুত্বপূর্ণ পদে ৪ নেতা