জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা পিছিয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরীক্ষাটি ২৮ জুলাই নেওয়া হবে।সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সময়সূচির এই পরিবর্তন শুধুমাত্র ২১১৫২১ এবং ২১১৫০১ পত্রকোডের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার তারিখ পরিবর্তন হলেও পূর্বঘোষিত পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার সময় এবং অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।শিক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত সর্বশেষ তথ্য ও হালনাগাদ নোটিশ জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।