নাসিরনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় পালিত ৭ নভেম্বর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নাসিরনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ মিছিল নিয়ে উপজেলা সদরে জড়ো হন। পরে একটি বর্ণাঢ্য র্যালি নাসিরনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ও আলোচকবৃন্দআলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্যসচিব মো. আজিজুর রহমান চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজদু মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহাম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইমরান মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম, শরিফুল ইসলাম, খায়রুল বাশার রনি, উপজেলা মহিলা দলের তাজমহল মেম্বার ও গুলবাহার মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বানআলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক দিন। সেদিন সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করতে হবে।বক্তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের জন্য কাজ করার আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ হান্নান বলেন, “৭ নভেম্বরের চেতনাই আমাদের প্রেরণা। নাসিরনগরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে আরও বড় বিজয় আসবে।”শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।