রহনপুর পৌর প্রশাসক জাকির মুন্সিকে বিদায় সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার পৌর প্রশাসক জাকির মুন্সিকে বিদায় সংবর্ধনা দিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।বৃহস্পতিবার (৩০ জুলাই) ২০২৬ তারিখ রহনপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে জাকির মুন্সি পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা তার কর্মজীবনের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কর্মসম্পাদন কমিটির সদস্যবৃন্দ, পৌর সহকারী প্রকৌশলী (সিভিল) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম, বিদ্যুৎ বিভাগের সাকেরা খাতুন, প্রধান সহকারী শারোয়ার জাহান, কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান (টেক্কা)সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।অনুষ্ঠানের শেষ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী পৌর প্রশাসক জাকির মুন্সিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায়ী বক্তব্যে জাকির মুন্সি দায়িত্ব পালনের সময়ে সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি রহনপুর পৌরসভার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।