নলছিটিতে সরকারি কর্মসূচি জানাতে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি সম্পর্কে জনগণকে অবহিত করতে ঝালকাঠির নলছিটিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মিলন হাজীর বাড়িতে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী পরিকল্পনার অংশ হিসেবে GPMS কর্মপরিকল্পনা জুলাই-সেপ্টেম্বর ২০২৬ মেয়াদ অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা তথ্য অফিসার লেলিন বালা এবং স্থানীয় নারী ইউপি সদস্য লাভলী বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী জাকির হোসেন।বৈঠকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি এবং এসব বাস্তবায়নে নেওয়া পদক্ষেপ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের জানানো হয়।এ সময় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি গুজব প্রতিরোধ এবং ডেঙ্গু থেকে সুরক্ষায় করণীয় বিষয়েও আলোচনা করা হয়।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।