মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

‘রাতের ভোটের’ ৩২ ডিসির অবসর, প্রশাসনে বড় সিদ্ধান্ত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত এসব যুগ্ম সচিবকে অবসরে পাঠানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পটুয়াখালী, ভোলা, বরিশাল, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার সাবেক ডিসিরা।জানা গেছে, এসব কর্মকর্তা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাদের অনেককে ওএসডি করা হয়।এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিন জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা আরও ২২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। একই সময়ে ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করা হয়। সরকারের এ সিদ্ধান্তকে প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

‘রাতের ভোটের’ ৩২ ডিসির অবসর, প্রশাসনে বড় সিদ্ধান্ত