বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

আজ আসছে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর চ্যাপ্টার ১৫

অবশেষে রহস্যের অবসান ঘটতে যাচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় দেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ১৫।চ্যাপ্টার ১৪-তে রাফসান ‘ছোট ভাই’ ও সুনেরাহর (রাফ-সু) উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করে। তাদের গল্প কি এখানেই শেষ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো চমক এ প্রশ্নের উত্তর নিয়েই তৈরি হয়েছে নতুন পর্ব ঘিরে আগ্রহ।আগের চ্যাপ্টারে ব্যাচেলর ফ্ল্যাটের নানা পাগলামির মধ্যে রাফ-সু’র এন্ট্রি গল্পে নতুন মোড় আনে। এবার চ্যাপ্টার ১৫-তে সেই গল্প কোন দিকে এগোয়, সেটিই থাকছে দর্শকদের আগ্রহের কেন্দ্রে।দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে বঙ্গ নিয়ে এসেছে বিশেষ আয়োজন। যারা চ্যাপ্টার ১৫ প্রি-বুক করেছেন, তাদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজন পাবেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর কাস্ট ও ক্রুদের সঙ্গে এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিটে অংশ নেওয়ার সুযোগ। থাকছে প্রিয় তারকাদের সঙ্গে স্পেশাল ডিনারের সুযোগও।নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর নতুন চ্যাপ্টারটি আজ সন্ধ্যা ৭টায় দেখা যাবে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে। রাফ-সু’র গল্পের পরবর্তী মোড় এবং ব্যাচেলর ফ্ল্যাটের নতুন ঘটনাগুলো জানতে আজ সন্ধ্যা ৭টায় চোখ রাখুন বঙ্গ-তে।

আজ আসছে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর চ্যাপ্টার ১৫