শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে চোরাই ভারতীয় ১২ মোবাইলসহ ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে চোরাই পথে আনা ভারতীয় ১২টি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মহানন্দা পুরাতন সেতুর টোলঘরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরগামী সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করলে তাদের কাছ থেকে বিভিন্ন দেশের ও ব্র্যান্ডের ১২টি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেনমো. শাজাহান আলী (২৮), পিতা মো. সেলিম রেজা, নামো কাঞ্চনতলা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।মো. দেলোয়ার হোসেন (৪০), পিতা মৃত হুমায়ুন শেখ, মহারাজপুর পূর্ব-শেখপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর।মো. আতাউর রহমান (৩০), পিতা মো. আকবর আলী, সাহেবগঞ্জ নলকা, সলঙ্গা, সিরাজগঞ্জ।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।অবৈধ মালামাল ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জে চোরাই ভারতীয় ১২ মোবাইলসহ ৩ জন গ্রেপ্তার