সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন, ৪০ রোগী তালিকাভুক্ত

খুলনা মহানগরীর খালিশপুরে বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে স্বল্পমূল্যে ও বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ জুন) সকালে নগরীর বিআইডিসি রোডের চিত্রালী বাজার এলাকায় আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।সংগঠনটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পে জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির আওতায় বিএনএসবি চক্ষু হাসপাতাল সার্বিক সহযোগিতা প্রদান করে।ক্যাম্পেইনে ১৬৪ জন রোগীকে সাধারণ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া পরীক্ষা-নিরীক্ষার পর ৪০ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, শেখ শামসুর রহমান, আব্দুল লতিফ কাজী, লিটন খান, জাকির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম, চিত্রালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ (ফুল মিয়া), দুর্বার সংঘের সভাপতি মেহেদি হাসান, সুজন খালিশপুর থানা সভাপতি খলিলুর রহমান সুমন, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন, ৪০ রোগী তালিকাভুক্ত