চেকপোস্টের জুলাই মাসের সেরা রিপোর্টারদের নাম ঘোষণা
সাংবাদিকতার মূল শক্তি হলো সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সময়োপযোগী সংবাদ পরিবেশন। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিবেদন তৈরিতে দক্ষতা, পেশাদারিত্ব, নিষ্ঠা, ধারাবাহিকতা এবং কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ চেকপোস্ট ঘোষণা করেছে জুলাই ২০২৬ মাসের সেরা রিপোর্টারদের নাম।দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিনিধিদের পাঠানো সংবাদ ও ভিডিও প্রতিবেদন যাচাই-বাছাই করে প্রকাশিত কনটেন্টের সংখ্যা, মান, সময়োপযোগিতা এবং ধারাবাহিকতা বিবেচনায় এ মাসের সেরা রিপোর্টারদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রতিবেদকরা নির্ভুল, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তাদের এই সাফল্যে চেকপোস্ট পরিবার গর্বিত এবং আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।জুলাই ২০২৬-এর সেরা ওয়েব রিপোর্টারজুলাই মাসে ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ ও ভিডিও প্রতিবেদনের সংখ্যা, মান এবং নিয়মিত পারফরম্যান্স মূল্যায়ন করে সেরা ওয়েব রিপোর্টার নির্বাচন করা হয়।এ বিভাগে প্রথম হয়েছেন গোপালগঞ্জের ছাইম খান। দ্বিতীয় হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের রাহিম হোসেন এবং তৃতীয় হয়েছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মাহবুবুর রহমান।মাঠপর্যায়ে নিরলস সংবাদ সংগ্রহ, দ্রুত তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা এই সম্মান অর্জন করেছেন। তাদের সাফল্য প্রমাণ করে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মানসম্মত ও দায়িত্বশীল সাংবাদিকতা সম্ভব।জুলাই ২০২৬-এর সেরা মাল্টিমিডিয়া রিপোর্টারবর্তমান সময়ের সাংবাদিকতায় মাল্টিমিডিয়া রিপোর্টিং একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ছবি, ভিডিও, গ্রাফিক্স এবং তথ্যসমৃদ্ধ উপস্থাপনার সমন্বয়ে তৈরি প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন জুলাই মাসের সেরা মাল্টিমিডিয়া রিপোর্টাররা।এ বিভাগে প্রথম হয়েছেন স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন। দ্বিতীয় হয়েছেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ছাইম খান এবং তৃতীয় হয়েছেন ঝালকাঠির মোঃ মিঠুন ।ডিজিটাল সাংবাদিকতায় দ্রুত তথ্য উপস্থাপন, ঘটনাস্থলভিত্তিক ভিডিও কভারেজ এবং মানসম্মত মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের নিষ্ঠা ও সৃজনশীলতা চেকপোস্টের ডিজিটাল সংবাদ পরিবেশনকে আরও সমৃদ্ধ করেছে।অভিনন্দনচেকপোস্ট পরিবারের পক্ষ থেকে জুলাই মাসের নির্বাচিত সকল সেরা রিপোর্টারকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এই অর্জন আগামী দিনে আরও সাহসী, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা করতে অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।সত্যের পথে, মানুষের পাশে-চেকপোস্ট।