বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

সিরাজগঞ্জে কলেজছাত্রীর সঙ্গে লাপাত্তা শিক্ষক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে নিয়ে একই প্রতিষ্ঠানের এক শিক্ষক উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।পারিবারিক সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রী গত বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।পরিবারের অভিযোগ, একই কলেজের শিক্ষক মো. রবিউল আলম (৪২) ওই শিক্ষার্থীকে নিয়ে উধাও হয়েছেন। অভিযুক্ত শিক্ষক উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া এলাকার বাসিন্দা এবং সংশ্লিষ্ট কলেজে কর্মরত।নিখোঁজ শিক্ষার্থীর মা জানান, সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর মেয়েটি আর ফেরেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, সে ওই শিক্ষকের সঙ্গে চলে গেছে। তিনি দ্রুত মেয়ের সন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সিরাজগঞ্জে কলেজছাত্রীর সঙ্গে লাপাত্তা শিক্ষক