বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

ভাত দিতে দেরি, মাকে শাবল দিয়ে হত্যা নেত্রকোনায় চাঞ্চল্য

নেত্রকোনা সদর উপজেলায় ভাত দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মাকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ নির্মম ঘটনা ঘটে।নিহত আবুনি ওরফে রুকশী (৫০) চল্লিশা গ্রামের শ্যামলাল এর স্ত্রী। অভিযুক্ত শ্যামল (২৩) তার ছেলে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক মাদকাসক্ত এবং মানসিকভাবে ভারসাম্যহীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘরে এসে শ্যামল মায়ের কাছে ভাত চান। ভাত দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি ঘরে থাকা লোহার শাবল দিয়ে মাকে এলোপাতাড়ি আঘাত করেন।মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। তবে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

ভাত দিতে দেরি, মাকে শাবল দিয়ে হত্যা নেত্রকোনায় চাঞ্চল্য