চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।বিজিবি সূত্রে জানা গেছে, ১ আগস্ট ২০২৬ রাত ১টার দিকে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে রাখা ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৩৮ হাজার ৪০০ টাকা। পরে উদ্ধার করা এস্কাফ সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।বিজিবি আরও জানায়, গত জুলাই মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে একজন আসামিসহ ৬৯৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার ২০০ টাকা।চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।