বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ভোলাহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার, দিলেন নানা নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে থানার বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন।এ সময় থানার অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়ে তিনি অবগত হন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।পুলিশ সুপার জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুত পুলিশি সেবা নিশ্চিত এবং সেবাপ্রত্যাশী মানুষের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশনা দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও মামলা তদন্তে আরও তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের পাশে থেকে দায়িত্ব পালনের জন্য তিনি থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আহ্বান জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত, নবাবগঞ্জ সার্কেল এবং অতিরিক্ত দায়িত্বে গোমস্তাপুর সার্কেল, চাঁপাইনবাবগঞ্জ।

ভোলাহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার, দিলেন নানা নির্দেশনা