সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের গুলিতে নিহত ৩

সিনেমার দৃশ্যের মতো চলন্ত ট্রাক থেকে হিমায়িত মুরগি চুরির ঘটনায় মিশরে ছয় সদস্যের একটি ডাকাত চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চক্রটির তিন সদস্য নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে আরও তিনজনকে।ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) মিশরের রাজধানী কায়রোর একটি মহাসড়কে এ ঘটনা ঘটে।একটি কারখানা থেকে প্রায় ৪ টন হিমায়িত মুরগি নিয়ে একটি রেফ্রিজারেটেড ট্রাক যাচ্ছিল। পথে ট্রাকটিকে লক্ষ্য করে ডাকাতির পরিকল্পনা করে চক্রটি।চলন্ত ট্রাকে সিনেমার কায়দায় ডাকাতিপাশ দিয়ে যাওয়া একটি গাড়ির চালকের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে ধরা পড়ে পুরো ঘটনা।ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি পিকআপ নিয়ে দ্রুতগতির রেফ্রিজারেটেড ট্রাকটির পিছু নেয়। এরপর পিকআপের ওপর উঠে চলন্ত অবস্থাতেই ট্রাকটির পেছনের দরজা খুলে ফেলেন তারা।ট্রাকের ভেতর থেকে একের পর এক হিমায়িত মুরগির বাক্স নামিয়ে পিকআপে তোলা হয়। ঝুঁকিপূর্ণ এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়।অনেকে ঘটনাটিকে জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন।চালক কিছুই টের পাননিপুলিশকে ট্রাকচালক জানান, ডাকাতির সময় তিনি কোনো বিষয়ই টের পাননি। পরে ট্রাক পরীক্ষা করে দেখা যায়, সেখান থেকে ১০৫ কেজির বেশি হিমায়িত মুরগি চুরি হয়েছে।ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর শুরু হয় তদন্ত।শনাক্ত ৬ সন্দেহভাজনমিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তের মাধ্যমে ছয় সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। তাদের সবারই আগের অপরাধের রেকর্ড ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।পরে কায়রো ও কালিউবিয়া এলাকায় সন্দেহভাজনদের সম্ভাব্য আস্তানায় অভিযান চালায় পুলিশ।পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ৩অভিযানের সময় সন্দেহভাজনরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ডাকাত চক্রের তিন সদস্য নিহত হন।অপর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র এবং ডাকাতিতে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। এ ছাড়া চুরি যাওয়া কিছু হিমায়িত মুরগি ও অন্যান্য ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা কয়েকটি মালামালও উদ্ধার করা হয়েছে।সশস্ত্র ডাকাতির অভিযোগগ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। চলন্ত ট্রাক থেকে মুরগি চুরির ভিডিও প্রকাশ্যে আসার পর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের গুলিতে নিহত ৩