বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে নতুন নিয়োগ, সরকারি চাকরির সুযোগ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৩ পদে (১৪ থেকে ১৬তম গ্রেডে) ৩ কর্মী নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২২ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যা চলবে ৭ মে বিকেল ৪টা পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।একনজরে দেখে নিন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডপদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ১টিবেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ১টিবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)পদের নাম: ড্রাইভারপদসংখ্যা: ১টিবেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)আবেদনের যোগ্যতাসাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে এবং কম্পিউটারে টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটারে টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।ড্রাইভার: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস অথবা অষ্টম শ্রেণি পাস হতে হবে। হালকা বা ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবেআবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে নতুন নিয়োগ, সরকারি চাকরির সুযোগ