চট্টগ্রামে সোয়াট সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন সিএমপি কমিশনার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত সোয়াট (SWAT) সদস্যদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট ২০২৬) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য নির্বাচিত সোয়াট সদস্যদের পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ সদস্য হিসেবে গড়ে তুলে জননিরাপত্তা এবং বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনে সক্ষম হতে হবে।তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা বিশেষায়িত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করবেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।
এ ছাড়া উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।