মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াহাটি পশ্চিম মাঠে কৃষিকাজ করার সময় এ ঘটনা ঘটে। বজ্রপাতের পর ঘটনাস্থলেই লিটন সরকারের মৃত্যু হয়।স্থানীয়রা জানান, সকালে কৃষিকাজের জন্য মাঠে যান লিটন সরকার। কাজ করার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আক্রান্ত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।