গোপালগঞ্জে ৪,৫০০ পিস ইয়াবাসহ নারী আটক, ডিবির বড় অভিযান
গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে ৪,৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।রবিবার (৩১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বৃষ্টি মন্ডল ওই গ্রামের অশোক মন্ডলের মেয়ে।ডিবি পুলিশের এসআই সঞ্জয় মালো জানান, উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মন্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে, গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে বৃষ্টি মন্ডলকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টি মন্ডল স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে তার আপন বোন সীমা মন্ডলের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে পাইকারি দামে বিক্রি করতেন।ডিবি পুলিশ জানায়, আটক বৃষ্টি মন্ডলের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।