মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

পূবাইলে খুনের পর এবার মৃত আলতাবের বাড়িতে চুরি, স্বর্ণ ও নগদ লুট

গাজীপুরের পূবাইল এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডের শোক কাটতে না কাটতেই এবার নিহত ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।২০২৫ সালের ডিসেম্বর মাসে মোবাইল টাওয়ার সিকিউরিটি মীর আলতাব হোসেন নিজ কর্মক্ষেত্রে নৃশংসভাবে খুন হন। ঘটনার চার মাস পার হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো আসামি শনাক্ত হয়নি। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শনাক্তের চেষ্টা চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।পরিবার সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর নিরাপত্তার কারণে নিহত আলতাবের স্ত্রী ও সন্তানরা নতুন বাড়িতে থাকলেও পুরনো বাড়িটি মাঝে মাঝে ফাঁকা পড়ে থাকত।এই সুযোগেই সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুরনো বাড়িতে হানা দেয়। তারা স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘরের আসবাবপত্রও এলোমেলো করে ফেলে চোর চক্র।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, একই পরিবারের ওপর একের পর এক ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পূবাইল থানার অফিসার ইনচার্জ জানান, চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূবাইলে খুনের পর এবার মৃত আলতাবের বাড়িতে চুরি, স্বর্ণ ও নগদ লুট