মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, হেফাজতে প্রথম স্ত্রীসহ নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।পুলিশ জানিয়েছে, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ, পিবিআই ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। মরিয়মের মৃত্যু আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার আগে গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছিলেন বলে ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমে তথ্য এসেছে। এরপর তারা আলাদা কক্ষে চলে যান। পরে মরিয়মের কক্ষের দরজা বন্ধ পাওয়া গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনার বিস্তারিত কারণ ও পুলিশি তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।বিস্তারিত আসছে...

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, হেফাজতে প্রথম স্ত্রীসহ নজরুল