জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের চরগোবিন্দবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জামালপুর জেলা কার্যালয়।রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটে জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার দুজনকে পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।