বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে আধুনিক কমিশনের দাবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে প্রয়াত দুই সদস্য নিখিল মানখিন ও শ্যামল কান্তি নাগের পরিবারের হাতে গ্রুপ বীমার চেক হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার ১৯ মে, ২০২৬ রাজধানীর ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম খাতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম দূর করতে একটি আধুনিক গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার। এই কমিশনের মাধ্যমে সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, বেতন কাঠামো, পেনশন ও গ্র্যাচুইটির মতো বিষয়গুলো সুনিশ্চিত করার কথা বলা হয়।ডিআরইউ নেতারা সাংবাদিকদের আর্থিক দুরবস্থা, চাকরির নিরাপত্তাহীনতা এবং বেতন কাঠামোর অসংগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ন্যূনতম বেতন বৃদ্ধি, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং বীমা সুবিধা সম্প্রসারণের দাবি জানান তারা। অনুষ্ঠানে আরও বলা হয়, গণমাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মালিকপক্ষ, সাংবাদিক এবং নীতিনির্ধারকদের সমন্বয়ে একটি কার্যকর কাঠামো প্রয়োজন।

সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে আধুনিক কমিশনের দাবি