খুলনা যুবদলের নতুন কমিটির পরিচিতি সভা, ঐক্যের বার্তা জয়ন্ত কুন্ডুর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় খালিশপুর থানা যুবদলের নেতৃবৃন্দসহ নবগঠিত কমিটির সদস্যরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। তিনি নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং খালিশপুর থানা যুবদলকে শুভেচ্ছা জানান।প্রধান অতিথির বক্তব্যে জয়ন্ত কুমার কুন্ডু বলেন, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও জনগণের আস্থা অর্জনের মাধ্যমে যুবদলকে আরও গতিশীল সংগঠনে পরিণত করতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা নবগঠিত যুবদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় খুলনা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির সদস্য, খালিশপুর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।