সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

ঈদকে সামনে রেখে কাঁটাখালী হাইওয়েতে পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার

কাঁটাখালী হাইওয়ে থানা পুলিশ ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।খুলনা-র খুলনা–বাগেরহাট ও খুলনা–মোংলা মহাসড়কে অতিরিক্ত টহল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চেকপোস্ট স্থাপন ও ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।হাইওয়ে খুলনা রিজিয়নের এসপি জাকারিয়া-এর নির্দেশনায় এবং কাঁটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ-এর তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।টহল অভিযানে সার্জেন্ট রুদ্র তারেক-এর নেতৃত্বে স্পিড গান ব্যবহার করে যানবাহনের গতিসীমা পর্যবেক্ষণ করা হচ্ছে। নিয়ম ভঙ্গ করায় কয়েকটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানায়, ঈদযাত্রায় যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

ঈদকে সামনে রেখে কাঁটাখালী হাইওয়েতে পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার