রোববার, ০৮ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

৭ নভেম্বর ও ৫ আগষ্টের সংহতি দেশবাসীকে ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছে: কেসিসি প্রশাসক

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি- জনতার বিপ্লব ফ্যাসিবাদ ও একদলীয় অপশাসন থেকে দেশকে যেভাবে রক্ষা করেছিল, একইভাবে ২০২৪ সালের ৫ আগষ্টের ছাত্র- জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানও দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ( কেসিসি) নজরুল ইসলাম মঞ্জু। আজ শনিবার ৭ নভেম্বর দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে কেসিসি আয়োজিত " মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ " উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৬ উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি করপোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। ঐতিহাসিক এই দিনে স্বাধীনতা সংগ্রামের মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি আরো বলেন, বাংলাদেশের রাস্ট্রীয় নীতি ও সার্বভৌমত্ব রক্ষায় এই দিনটি অত্যান্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবময়। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান রাস্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর দেশে বহুদলীয় রাজনীতি পুন: প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং একদলীয় শাসনের অবসান ঘটান। রাজনীতিকে তিনি নিয়ে গিয়েছিলেন প্রান্তিক মানুষের কাছে। তার খাল খনন কর্মসুচি, গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধার এবং স্বনির্ভর বাংলাদেশের আদর্শ আজও আমাদের পথ দেখায় অনুষ্ঠানে প্রশাসক ১৯৭৫ সালের সাতই নভেম্বর মাতৃভূমির স্বাধীনতা রায় রাজপথে নেমে আসা সেই অকুতভয় সিপাহি এবং বীর জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সচিব মোঃ রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মর্কর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ শাম্মীউল ইসলাম বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন। এসময় কেসিসির কর্মকর্তা, কর্মচারী ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন কেসিসি মসজিদের ইমাম হাফেজ মোঃ হাবিবুল্লাহ। প্রসঙ্গত, দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দ্ধীপ ও সড়ক সমুহ পতাকা দ্ধারা সজ্জিতকরন এবং ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও লিনিয়ার পার্কে শিশুদের বিনামুল্যে প্রবেশের সুযোগ রাখা হয়।

৭ নভেম্বর ও ৫ আগষ্টের সংহতি দেশবাসীকে ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছে: কেসিসি প্রশাসক