সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

খুলনা নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট " টিয়াখালী " ৪

খুলনা নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ও শিপইয়ার্ড সমুহে দেশিয় প্রযুক্তি ও নিজস্ব সক্ষমতায় জাহাজ নির্মান ও প্রতিরক্ষা শিল্পের অংশ হিসেবে পায়রা বন্দর কতৃপক্ষের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড ( কেএস ওয়াই) নির্মান করেছে একটি টাগ বোর্ড। ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট টিয়াখালী -৪ আনুষ্ঠানিক ভাবে আজ সোমবার ২৮ সেপ্টেম্বর লঞ্চিং করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার এডমিরাল মোঃ আব্দুল লতিফ। এছাড়া অনুষ্ঠানে কেএসআই ও পায়রা বন্দরের কর্মকর্তাগন এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খুলনা শিপইয়ার্ড কতৃপক্ষ সুত্রে জানাযায়, পায়রা বন্দর কতৃপক্ষের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন ০২ টি টাগবোট নির্মান প্রকল্পের আওতায় দ্ধিতীয় টাগবোট টিয়াখালী-৪ নির্মিত হয়। Navautic Pravate Limited, Singapore - এর নকশায় এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান Bureau Veritas ( BV) এর তত্ত্বাবধানে নির্মিত টাগবোটটির দৈর্ঘ্য ৩৭ মিটার, ডিসপ্লেসমেন্ট ১ হাজো ১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৩.৮ মাইল। আধুনিক Z - Drive Propulsion System সংযোজিত টাগবোটটি পায়রা বন্দরের জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং এবং জাহাজের দিক পরিবর্তন ও নিয়ন্ত্রন কার্যক্রমে ব্যবহৃত হবে। টাগবোটটির অন্যতম গুরুত্বপূর্ণ সক্ষমতা হলো এর আধুনিক ফয়ার ফাইটিং সিস্টেম। পাশাপাশি টাগবোটটি রেসকিউ অপারেশন, আন্ডার ওয়াটার সার্ভে ও স্যালভেজ কার্যক্রম ও প্রতিকুল আবহাওয়ায় সমুদ্রে চলাচল এবং পাইলট পরিবহনের মতো বহুমুখী কাজেও এটি ব্যবহার করা যাবে। টিয়াখালী-৪ দেশের জাহাজ নির্মান শিল্পে আধুনিক প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দেশিয় দক্ষ জনবলের সমন্বয়ে উচ্চ প্রযুক্তি নির্ভর জাহাজ ও টাগবোট নির্মানের ক্ষেত্রে আরোও একটি মাইলফলক।

খুলনা নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট