সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

খালিশপুরে খাল-পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে কেসিসি প্রশাসক

খুলনা মহানগরীর খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডে চলমান খাল, পুকুর ও জলাশয় পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।সোমবার (২৯ জুন) তিনি বিভিন্ন খাল, পুকুর ও জলাশয় থেকে কচুরিপানা, ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন।পরিদর্শনকালে কেসিসি প্রশাসক বলেন, "সুস্থ, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। জলাশয় পরিষ্কার থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের খাল, পুকুর ও জলাশয়ে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ করেন। এ সময় হাউজিং এলাকার দলীয় নেতাকর্মী, সুধীজন, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

খালিশপুরে খাল-পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে কেসিসি প্রশাসক