মায়ের ছবির দিকে অপলক তারেক রহমান, ভাইরাল আবেগঘন মুহূর্ত
মহান মে দিবসের সমাবেশে এক আবেগঘন মুহূর্তে মায়ের ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে। তার সামনে ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র একটি ছবি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে এ দৃশ্য দেখা যায়। মঞ্চে রাখা ছবির পর্দা সরিয়ে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকেন তারেক রহমান।ভাইরাল ভিডিও ও ছবিতে দেখা যায়, তিনি আবেগাপ্লুত হয়ে মায়ের প্রতিকৃতির দিকে তাকিয়ে আছেন। এই দৃশ্যটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষ পরিশ্রম করে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের পাশে থেকেই দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে চান তারা। তিনি দলের স্লোগান “করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এর কথাও তুলে ধরেন।তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসে সবাইকে দেশ গড়ার শপথ নিতে হবে এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
দলের নেতাকর্মী ও সমর্থকরা এই মুহূর্তকে তারেক রহমানের মায়ের প্রতি গভীর শ্রদ্ধা এবং পারিবারিক মূল্যবোধের প্রতিফলন হিসেবে দেখছেন।