ঢাকা পরিষ্কারে মাঠে বিএনপি প্রজন্ম, নেতৃত্বে ইশরাক হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর উদ্যোগে ঘোষিত ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) ঢাকা জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা স্টেডিয়াম এলাকার আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।কর্মসূচিতে বক্তারা বলেন, রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকারের ঘোষিত ‘ক্লিন ঢাকা’ উদ্যোগ সফল করতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তারা।
উল্লেখ্য, দেশের পরিবেশ সুরক্ষা ও নগর ব্যবস্থাপনা উন্নয়নে নাগরিক সচেতনতা বাড়াতে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।