বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

ঢাকাকে ক্লিন-গ্রিন সিটি করতে ১২ দফা পরিকল্পনা ঘোষণা

রাজধানী ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে ১২ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম-এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।তিনি বলেন, নাগরিক সচেতনতা বাড়াতে সাপ্তাহিক কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নের অংশ হিসেবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলোতে সবুজায়ন ও পরিবেশবান্ধব উন্নয়ন করা হচ্ছে।বিশেষভাবে মাতুয়াইল ল্যান্ডফিল-কে সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার লক্ষ্য ‘জিরো বর্জ্য’ নিশ্চিত করা।সবুজায়ন ও বৃক্ষরোপণ উদ্যোগ সড়কের মিডিয়ান, লাইটপোস্ট এলাকা ও খোলা জায়গায় ব্যাপক বৃক্ষরোপণ মিয়াওয়াকি পদ্ধতিতে নগর বনায়ন আগামী ৫ বছরে ৫ লাখ গাছ রোপণের লক্ষ্য মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপপরিবেশ অধিদপ্তরের মাধ্যমে বায়ুদূষণ কমাতে নেওয়া হয়েছে বেশ কিছু কার্যক্রম। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-এর সঙ্গে সমন্বয়ে আধুনিক বাস সার্ভিস চালু ও ২৫০টি ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান নির্মাণকাজে দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অবৈধ ইটভাটা বন্ধে অভিযান সাভার উপজেলা-কে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা পানি ও নদী দূষণ রোধ শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি বাধ্যতামূলক ইতোমধ্যে ২৪৮টি প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন বুড়িগঙ্গা নদী, শীতলক্ষ্যা নদী, তুরাগ নদীসহ নদীর দূষণ উৎস চিহ্নিত ১৯টি খালের দূষণ উৎস নির্ধারণ  বন অধিদপ্তরের কার্যক্রমবন অধিদপ্তর-এর উদ্যোগে বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে রাস্তার মিডিয়ান, খালপাড় ও জলাবদ্ধ এলাকায় বৃক্ষরোপণ করা হচ্ছে। এ পর্যন্ত ৪১ হাজারের বেশি গাছ লাগানো হয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার খালি জায়গাগুলো সবুজায়নের আওতায় আনা হবে।

ঢাকাকে ক্লিন-গ্রিন সিটি করতে ১২ দফা পরিকল্পনা ঘোষণা