নলছিটি সরদার স্টোরখুবই অল্প সময়ে, আপনাদের ভরসা ও ভালোবাসায় আজ সবার পরিচিত
খুব অল্প সময়েই ক্রেতাদের ভরসা ও ভালোবাসায় পরিচিতি পেয়েছে ঝালকাঠির নলছিটি চৌমাথায় অবস্থিত ‘সরদার ভ্যারাইটিজ স্টোর’। ব্যবসায়ী অঙ্গনে প্রতিষ্ঠানটি এখন স্থানীয় ক্রেতাদের জন্য হয়ে উঠেছে কেনাকাটার নতুন ঠিকানা।এক ছাদের নিচে প্রায় ৪৭০ ধরনের পণ্য নিয়ে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটি। বিয়ের প্রয়োজনীয় সামগ্রী, প্রসাধনী, কসমেটিকস, ক্রোকারিজ, প্লাস্টিক ও সিলভারের বিভিন্ন রান্নার পাত্রসহ দৈনন্দিন প্রয়োজনীয় নানা পণ্য এখানে পাওয়া যাচ্ছে।এক জায়গায় বিয়ের কেনাকাটাবিয়ের কেনাকাটার জন্য আগে নলছিটির অনেক ক্রেতাকেই ঝালকাঠি কিংবা বরিশাল শহরে যেতে হতো। তবে ‘সরদার ভ্যারাইটিজ স্টোর’ চালু হওয়ায় এখন নলছিটির মধ্যেই প্রয়োজনীয় বিভিন্ন পণ্য একসঙ্গে কেনার সুযোগ তৈরি হয়েছে।ক্রেতাদের মতে, একই জায়গায় বিভিন্ন ধরনের পণ্য পাওয়ায় সময় ও যাতায়াতের খরচ দুটোই সাশ্রয় হচ্ছে।সাশ্রয়ী দামে নানা পণ্যপ্রতিষ্ঠানটির অন্যতম আকর্ষণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, এখানে বিভিন্ন পণ্য ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করা হয়। সরাসরি ঢাকা থেকে পণ্য সংগ্রহের কারণে পাইকারি ও খুচরা পর্যায়ে তুলনামূলক সাশ্রয়ী দামে পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়েছে।ক্রেতাসেবায় গুরুত্ব‘সরদার ভ্যারাইটিজ স্টোর’-এর প্রধান স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রতিষ্ঠানটির সার্বিক পরিচালনায় রয়েছেন মো. তাইম হোসেন। আর ক্রেতাদের সেবা দিতে সেলসম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নলছিটির স্থানীয় ক্রেতাদের আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে, দৈনন্দিন প্রয়োজন কিংবা যেকোনো বিশেষ আয়োজনের কেনাকাটায় সাশ্রয়ী মূল্যে বিভিন্ন পণ্য দিতে তারা প্রস্তুত।
সরদার ভ্যারাইটিজ স্টোর নলছিটি চৌমাথায় এক ছাদের নিচে বৈচিত্র্যময় পণ্যের সমাহার।