মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

বাংলাদেশে কে স্কিন বিডির যাত্রা শুরু, কোরিয়ান বিউটির আয়োজনে গ্র্যান্ড উদ্বোধন

বাংলাদেশের বাজারে অরিজিনাল কোরিয়ান স্কিনকেয়ার পণ্য ও আধুনিক বিউটি সল্যুশন নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে কে স্কিন বিডি। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘বি-বিউটি টেক এক্সপো ২০২৬’-এর প্রথম দিনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শারমীন সুলতানা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি।আন্তর্জাতিক অতিথি হিসেবে অংশ নেন কোরিয়ান বিউটি বিশেষজ্ঞ মিস ইউ জিন হোয়াং এবং দক্ষিণ কোরিয়ার স্কিনকেয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মি. হুনহি লি।উদ্বোধনী আয়োজনে দেশের শোবিজ তারকা, বিউটি ইন্ডাস্ট্রির প্রতিনিধি, ব্যবসায়ী, করপোরেট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও ডিজিটাল কনটেন্ট নির্মাতারা উপস্থিত ছিলেন।তিন দিনব্যাপী এক্সপোতে দর্শনার্থীদের জন্য রাখা হয় অরিজিনাল কোরিয়ান স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী, নতুন পণ্যের উন্মোচন, বিশেষ ছাড়, বিশেষজ্ঞ পরামর্শ, লাইভ ডেমোনস্ট্রেশন, সেলিব্রিটি মিট অ্যান্ড গ্রিটসহ নানা আয়োজন।কে স্কিন বিডির প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম বিশ্বাস বলেন, বাংলাদেশের গ্রাহকদের কাছে শতভাগ অরিজিনাল কোরিয়ান স্কিনকেয়ার পণ্য পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।খুচরা ও পাইকারি দুই পর্যায়েই মানসম্মত ও বিশ্বস্ত স্কিনকেয়ার সমাধান দিয়ে বাংলাদেশের বিউটি মার্কেটে দীর্ঘমেয়াদে কাজ করার প্রত্যয় জানিয়েছে কে স্কিন বিডি।

বাংলাদেশে কে স্কিন বিডির যাত্রা শুরু, কোরিয়ান বিউটির আয়োজনে গ্র্যান্ড উদ্বোধন