রোববার, ০৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মাধবপুরে ২০০ বোতল ভারতীয় কোডিন সিরাপসহ মাদক কারবারি আটক

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ কোডিনযুক্ত নেশাজাতীয় সিরাপ উদ্ধার এবং এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (৪ জুলাই) বিকেলে মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তি হলেন গোয়াছনগর গ্রামের রজব আলীর ছেলে মো. কুদ্দুস খান (৪৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল রানা-এর নেতৃত্বে একদল পুলিশ কুদ্দুসের বাড়িতে অভিযান চালায়।অভিযানের সময় তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে সিমেন্টের বস্তার মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ২০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ কোডিন সিরাপ উদ্ধার করা হয়। পরে কুদ্দুসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার কুদ্দুস একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাধবপুরসহ দেশের বিভিন্ন থানায় ১৮টির বেশি মামলা রয়েছে।পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাধবপুরে ২০০ বোতল ভারতীয় কোডিন সিরাপসহ মাদক কারবারি আটক