শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

সম্রাট-মহেন-সুনীলসহ ১৬ জনকে বহিষ্কার করল কেইউজে

খুলনা সাংবাদিক ইউনিয়নের (খুলনা সাংবাদিক ইউনিয়ন) নির্বাহী পরিষদের জরুরি সভায় সংগঠনের ১৬ সদস্যের সদস্যপদ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম কাজল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, একাধিক পেশায় যুক্ত থাকা, গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, শৃঙ্খলা ভঙ্গ এবং সাংবাদিকতা পেশায় সক্রিয় না থাকায় এসব সদস্যের পদ বাতিল করা হয়েছে।বাতিল হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন সাঈয়েদুজ্জামান সম্রাট, মহেন্দ্রনাথ সেন, সুনীল দাস, সুমন্ত চক্রবর্তী, নেয়ামুল হোসেন কচি, রাজু সাহা বিপ্লবসহ আরও অনেকে।সভায় সংগঠনের ঐতিহ্য রক্ষায় অসাংবাদিক ও শৃঙ্খলাভঙ্গকারীদের বয়কটের আহ্বান জানানো হয় এবং সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সম্রাট-মহেন-সুনীলসহ ১৬ জনকে বহিষ্কার করল কেইউজে