সচিবালয়ে লিফট নয়, সিঁড়ি বেয়ে বৈঠকে তারেক রহমান
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়।বৈঠকে যোগ দিতে এর আগে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সম্মেলন কক্ষ ষষ্ঠ তলায় হওয়ায় সেখানে যাওয়ার সময় লিফটের পরিবর্তে সিঁড়ি বেছে নেন তিনি। হেঁটেই সিঁড়ি বেয়ে সম্মেলন কক্ষে পৌঁছান প্রধানমন্ত্রী।বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।