রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

চীন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

ঢাকাস্থ চীন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) এই বৈঠকে দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।বৈঠকে বাংলাদেশ–চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, চীনের উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও সংস্কৃতিতে সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।প্রতিনিধি দলে আরও ছিলেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আরিফুল ইসলাম, শহীদুল ইসলাম ফাহিম, সাকিব হোসেন এবং যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম।চীন দূতাবাসের পক্ষে ডেপুটি চিফ অব মিশন ড. লিইউ ইয়ুইনসহ তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।ফারুক হাসান বলেন, বাংলাদেশের উন্নয়ন, ব্যবসা ও বৃহৎ প্রকল্পে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভবিষ্যতে সম্পর্ক আরও বাস্তবভিত্তিকভাবে এগিয়ে নিতে চায় গণঅধিকার পরিষদ। আরিফুল ইসলাম তালুকদার বলেন, দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে ভাষা শিক্ষা ও উচ্চশিক্ষায় ভিসা সুবিধা সহজ করার উদ্যোগ প্রয়োজন।

চীন দূতাবাসের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক